প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা পুলিশ, খুলনার বিশেষ অভিযানে
ডুমুরিয়া থানা এলাকা হতে ৩০০+২০০= ৫০০ গ্রাম মাদকদ্রব্য
গাঁজা’সহ মোঃ মিলন শেখ (২৭) ও মোঃ কোরবান গাজী (২৭)দ্বয়
গ্রেফতার।
খুলনা জেলাডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর নির্দেশে গতকাল বিকাল ৫ টা ৫ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল
গোপন সংবাদের ভিত্তিতে
ডুমুরিয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ
অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডুমুরিয়া থানাধীন কুলটি
গ্রামস্থ জনৈক সুনীল চন্দ্র গোলদার এর দোকানের সামনে হতে
মিলন শেখ (২৭),
পিতা- মোঃ ইউসুফ শেখ, মাতা-মিলি বেগম, সাং-জয়খালী, থানা-
হরিণটানা, কেএমপি, খুলনা ও মোঃ কোরবান গাজী (২৭), পিতা- মোঃ
নজরুল গাজী, মাতা-সাহেদা বেগম, সাং- বাদুরগাছা (কৈয়া বাজার),
থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে তাদের দুজনের কাছ থেকে
৩০০+২০০=৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য
গাঁজা উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী
হয়ে ডুমুরিয়া থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা
দায়ের করেন। উল্লেখ্য যে, ১ নং আসামী মিলন শেখ এর নামে উক্ত মামলাসহ
০৩ টি মাদক আইনে মামলা রয়েছে।