ডা. বিষ্ণুপদ সাহার পদোন্নতিতে খুলনা সোসাইটির অভিনন্দন

জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল, ঢাকার কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, খুলনা সোসাইটির কো-চেয়ারম্যান ডাঃ বিষ্ণুপদ সাহা সিনিয়র কনস্যালটেন্ট (কার্ডিওলজি) পদে পদোন্নতি পাওয়ায় খুলনা সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করেন। একই সাথে এই দক্ষ চিকিৎসক আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে হৃদরোগ চিকিৎসায় নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন।
বিবৃতিদাতারা হলেন- সংগঠনের চেয়ারম্যান প্রভাষক এস এম সোহেল ইসহাক, কো-চেয়ারম্যান মু. আজগর বিশ্বাস তারা, সাবেক ভিপি কাজী সাকিনুর সেতু, ডা. চয়ন বিশ্বাস, অধ্যক্ষ মির্জা নুরুজ্জামান, ইঞ্জি. সাব্বির হোসেন, শফিকুল আলম বিপ্লব, ডা: উপানন্দ রায়, ডা: মেহেদী হাসান, মেহেজাবিন খান, মো. জয়নাল ফরাজী। অনুরূপভাবে বিবৃতি দিয়েছেন উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস, উপাধ্যাক্ষ তাসরিনা বেগম, চেম্বার পরিচালক মো: মাহাবুব আলম, সাংবাদিক আবু তৈয়ব মুন্সী, মোল্লা শওকাত হোসেন বাবুল প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির