খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডায়াবেটিস একটি প্রাণঘাতী রোগ এবং এটি সকল রোগের প্রকোপ বাড়িয়ে দেয়। এ রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করাই আমাদের মূল কর্তব্য। তিনি চিকিৎসা প্রদানের পাশাপাশি এই রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানান।
কেসিসি প্রশাসক আজ শনিবার সকাল ৯টায় নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতাল অডিটরিয়ামে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মেডিকেল কলেজ হাসপাতাল এ অলোচনা সভার আয়োজন করে। এবারের ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ডায়াবেটিস চিকিৎসা দীর্ঘমেয়াদী, সময়মতো পদপেই হতে পারে নিরাময়ের চাবিকাঠি”।
আলোচনা সভায় জানানো হয়, বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিকে আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৯ ল। অর্থাৎ প্রতি ৮ জনের মধ্যে ১ জন ডায়াবেটিসে আক্রান্ত যা আমাদের জন্য বিপজ্জনক এবং সতর্ক সংকেত। তবে কায়িক পরিশ্রম করা, নিয়মিত হাঁটা এবং নিয়ন্ত্রিত খাবার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। সে কারণে নিয়মিত ব্যায়াম করা, হাঁটা, খাদ্যাভ্যাস ঠিক রাখা জরুরি।
প্রশাসক আরো বলেন, আমাদের শহরে নানান ধরনের সমস্যা আছে। এর মধ্যেও মানুষকে সুস্থ রাখার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের প থেকে আমরা একটি সুন্দর শহর গড়ার চেষ্টা করছি। আমরা চাই পরিবেশ সুন্দর রাখতে, মানুষের হাঁটার জায়গাগুলো মসৃণ ও পরিষ্কার রাখতে। গাছ লাগানো, পয়:নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং দ্রুত বর্জ্য অপসারণের কাজ শুরু করেছি। একটি স্বাস্থ্যকর শহর গড়ার েেত্র যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটি করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিবেবে বক্তৃতা করেন হাসপাতালের পরিচালক ব্রিগে: জেনারেল ডা. মো: রেজাউর রহমান (অব:) ও গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল মান্নান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিক বিভাগের প্রধান ডা. মো: আব্দুস সবুর।
এর আগে দিবসটি পালন উপলক্ষ্যে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গাজী মেডিকেল কজেল হাসপাতালের সমানে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার হাসপাতালের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রশাসক ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মাঝে বিনামূল্যে ডায়াবেটিস পরিমাপের যন্ত্র বিতরণ করেন। খবরঃ বিজ্ঞপ্তির