ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছেঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান 

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন। তার মতে, ছাত্রদলকে পরাজিত করতে শিবিরের সঙ্গে পুরনো বন্ধুত্বের সম্পর্ক জারি রেখেছে ছাত্রলীগ। গতকাল (৯ সেপ্টেম্বর) একটি টক শোতে হাজির হয়ে ডাকসু নির্বাচনের ফলাফল প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, শিবির একসময় ছাত্রলীগের নাম ধারণ করে সেখানে ছিল, পদে ছিল, তারপরে ওখানে শেখ মুজিবের ভাস্কর্যের সাথে সামনে রেখে ছবি  তুলেছে, তাদের নেতাদের সাথে ছবি তুলেছে। মানে এই অভিযোগগুলো তাদের বেলায় তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম।

আসাদুজ্জামান বলেন,

‘ছাত্রলীগের সাথে তো শিবিরের একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ছিল, দীর্ঘদিনের একটা গুপ্ত বা গোপনীয় সম্পর্ক ছিল। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে এটা তো সবচেয়ে আওয়ামী লীগ বেশি ক্ষতিগ্রস্ত বোধ করবে। সুতরাং বিএনপির ক্ষমতায় যাওয়ার পথটা যাতে অমসৃন থাকে, বাধাগ্রস্ত হয়, একটু চাপে থাকে- এই ধরনের একটা চেষ্টা তো তাদের ছাত্রলীগের পক্ষে, তাদের মুরুব্বীদের তরফ থেকে এডভাইস তো থাকতেই পারে।