নিউজ ডেস্কঃ
বাংলাদেশে সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)।
আজ রোববার এক চিঠিতে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও সহযোগিতা কার্যক্রম স্থগিত করল ইউএসএইড। এই সংস্থার মাধ্যমে মার্কিন সরকার বিশ্বের বিভিন্ন দেশে সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে।
এরইমধ্যে মিশর ও ইসরায়েল বাদে বিশ্বের সব দেশের জন্য সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই নির্দেশনার জেরেই ইউএসএইড বাংলাদেশে তাদের সহায়তা প্রদান স্থগিত করেছে বলে চিঠিতে বলা হয়েছে। অনলাইন।