টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

নিউজ ডেস্কঃ
পাকিস্তানের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয়ে গেলো বাংলাদেশের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আজ পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
এই হারে ৫ খেলায় ২ জয় ও ৩ হারে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থেকেই বিদায় নিতে হলো টাইগারদের। সমানসংখ্যক ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে সেমির টিকিট পেল পাকিস্তান। এই গ্রুপ থেকে সেমির টিকিট পাওয়া অপর দল ভারত। দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে সেমিতে খেলার সুযোগ হেলায় হারায় দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচে ৫ পয়েন্ট প্রোটিয়াদের।
জিতলেই সেমিফাইনাল-এই সমীকরণকে মাথায় নিয়ে তিনটি পরিবর্তন এনে পাকিস্তানের বিপক্ষে একাদশ সাজায় বাংলাদেশ। ইয়াসির আলি, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পান সৌম্য সরকার, নাসুম আহমেদ ও এবাদত হোসেন। তথ্যঃ বাসস।
ম্যাচ সেরা হন পাকিস্তানের আফ্রিদি।
স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)
বাংলাদেশ ইনিংস :
শান্ত বোল্ড ব ইফতেখার ৫৪
লিটন ক মাসুদ ব আফ্রিদি ১০
সৌম্য ক মাসুদ ব শাদাব ২০
সাকিব এলবিডব্লু ব শাদাব ০
আফিফ অপরাজিত ২৪
মোসাদ্দেক বোল্ড ব আফ্রিদি ৫
নুরুল ক হারিস ব আফ্রিদি ০
তাসকিন ক বাবর ব আফ্রিদি ১
নাসুম ক ওয়াসিম ব রউফ ৭
মুস্তাফিজুর অপরাজিত ০
অতিরিক্ত (বা-২, লে বা-৩, ও-১) ৬
মোট (৮ উইকেট, ২০ ওভার) ১২৭
উইকেট পতন : ১/২১ (লিটন), ২/৭৩ (সৌম্য), ৩/৭৩ (সাকিব), ৪/৯১ (শান্ত), ৫/১০৭ (মোসাদ্দেক), ৬/১০৭ (নুরুল), ৭/১০৯ (তাসকিন), ৮/১২৬ (নাসুম)।
পাকিস্তান বোলিং :
আফ্রিদি : ৪-০-২২-৪,
নাসিম : ৩-০-১৫-০,
ওয়াসিম : ২-০-১৯-০ (ও-১),
রউফ : ৪-০-২১-১,
শাদাব : ৪-০-৩০-২,
ইফতেখার : ৩-০-১৫-১।
পাকিস্তান ইনিংস :
রিজওয়ান ক শান্ত ব এবাদত ৩২
বাবর ক মুস্তাফিজ ব নাসুম ২৫
নাওয়াজ রান আউট (লিটন) ৪
হারিস ক নাসুম ব সাকিব ৩১
মাসুদ অপরাজিত ২৪
ইফতেখার ক শান্ত ব মুস্তাফিজ ১
শাদাব অপরাজিত ০
অতি (লে বা-৭, নো-২, ও-২) ৯
মোট (৫ উইকেট, ১৮.১ ওভার) ১২৮
উইকেট পতন : ১/৫৭ (বাবর), ২/৬১ (রিজওয়ান), ৩/৯২ (নাওয়াজ), ৪/১২১ (হারিস), ৫/১২৬ (হারিস)।
বাংলাদেশ বোলিং :
তাসকিন : ৩-১-২৬-০ (নো-১),
নাসুম : ৪-০-১৪-১ (ও-২),
সাকিব : ৪-০-৩৫-১,
মুস্তাফিজুর : ৪-০-২১-১,
এবাদত : ৩.১-০-২৫-১ (নো-১)।
ফল : পাকিস্তান ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।