টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘নোংরা রাজনীতি’ বলে আখ্যা দিয়েছেন

ফাইল ছবি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্যে পার্লামেন্টারি আসনের এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন – “খালার (শেখ হাসিনা) সঙ্গে জড়িয়ে তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে তিনি ‘নোংরা রাজনীতি’ বলে আখ্যা দিয়েছেন।” 

 

এদিকে ইউনুস সরকার জানিয়েছে, প্রয়োজনে টিউলিপের অনুপস্থিতিতেই বিচার চলবে। টিউলিপ দোষী সাব্যস্ত হলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণ ইস্যু সামনে আসবে। তবে ব্রিটেনের সাবেক মন্ত্রী বলেন, ‘আমি নিজে খোঁজ নিয়ে দেখেছি, এমন কোনো প্রত্যর্পণ চুক্তি নেই।’  

 

টিউলিপ আরও জানান, আমার খালার (শেখ হাসিনা) সঙ্গে মুহাম্মদ ইউনূসের শত্রুতার পরিণতি এটা। এ ক্ষেত্রে আমি যে বড় শক্তির সঙ্গে লড়াই করছি, তাতে সন্দেহ নেই।’ ১০.৮.২৫ ইং