ঝিনাইদহ জেলার কৃতিসন্তান ও বিশিষ্ট সাংবাদিক আমিনুর রহমান টুকু আজ (সোমবার) সকাল নয়টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। আজ বাদ-এশা ঝিনাইদহ ওয়াজির আলী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তাঁর মরদেহ ঝিনাইদহ কেন্দ্রীয় পৌর গোরস্থানে দাফন করা হবে।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর-সহ পিআইডি পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
উল্লেখ্য, আমিনুর রহমান টুকু পেশাগত জীবনে ইউএনবির ঝিনাইদহ জেলা প্রতিনিধি এবং নারিকেলবাড়িয়া আমেনা খাতুন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির