নিউজ ডেস্কঃ
ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লাকে মারধর করেছে । এ সময় ভাঙচুর করা হয় তার ব্যবহৃত গাড়িটি।
আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ এলজিইডি অফিসে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে,
দুপুরের দিকে যুবলীগ নেতা শামিম হোসেন মোল্লা তার প্রাইভেটকার যোগে এলজিইডি অফিসে যায়। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা তার প্রাইভেটকার ভাঙচুরসহ তাকে মারধর করে। পরে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।