কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) আয়োজিত শেয়ারিং প্রোজেক্ট ইন্টারভেনসন্স এন্ড ক্যাশ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ করেন। নারীদের সাবলম্বী করার লক্ষ্যে সংস্থাটি ২৫ জন প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের মাঝে এ সহায়তা প্রদান করে।
জেজেএস-এর নির্বাহী পরিচালক এ টি এম জাকির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা এবং কেসিসি’র ১৮নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও আর্কিটেক্ট রেজবিনা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন জেজেএস-এর সিনিয়র ডাইরেক্টর (প্রোগ্রাম) এম এম চিশতী। খবরঃ বিজ্ঞপ্তির