“জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস” ২০২৬ উপলক্ষে খুলনা জেলা আইনজীবী সমিতির আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

অদ্য “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস” ২০২৬ উপলক্ষে খুলনা জেলা আইনজীবী সমিতির ০১ নং হল রুমে সকাল ১১.০০ ঘটিকায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এড: মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এড: মোল্লা মশিয়ুর রহমান নান্নু ও যুগ্ম সম্পাদক এড: এম এম তৌহিদুজ্জামান। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র এ্যাড: আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সভাপতি, জেলা আইনজীবী সমিতি খুলনা, এ্যাড: শেখ মাসুদ হোসেন রনি, এড: শেখ নুরুল হাসান রুবা, সাবেক সভাপতি জেলা আইনজীবী সমিতি, খুলনা, এডঃ এস, এম মোমরেজুল ইসলাম, সিনিয়র আইনজীবী ও যুগ্ম আহবায়ক জেলা বিএনপি, খুলনা, এড: লস্কর শাহ্ আলম, এড: তৌহিদুর রহমান চৌধুরী তুষার, এড: এ কে এম শহীদুল আলম, এড: বেগম আক্তার জাহান রুকু, এড: মোল্লা গোলাম মাওলা, এড: আসাদুল আলম, এড: সত্য গোপাল ঘোষ, এড: শরীফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এডঃ এস, এম মুজিবর রহমান, এড: মাহফুজুর রহমান মফিজ, এড: মো: মোশারফ হোসেন শেখ, এড: ইয়াসমিন আরা, জুলাই যোদ্ধা তাছিফ আহমেদ, এড: সত্য নারায়ন সাহা, এড: জুলকার নাইম, এড: মোল্লা আশিকুজ্জামান আশিক, এড: মিজানুর রহমান বাবু। জুলাই যোদ্ধা সহ অন্যান্য বক্তারা জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ব্যাক্ত সহ শহীদের প্রতি শ্রদ্ধা ও আহত জুলাই যোদ্ধাদের প্রতি সমবেদনা প্রদর্শন করিয়া বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এড: হারুন উর রশীদ, এড: আবুল হোসেন হাওলাদার, এড: মো: এ টি এম মনিরুজ্জামান মুরাদ, এড: মো: মহসীন চৌধুরী, এড: মো: মোশারফ হোসেন, এড: জয়দেব সরদার, এড: নুরুন নাহার নাজমুননেছা জেবা, এড: আ ফ ম মুস্তকুজ্জামান মুক্তা, এড: সেখ সোহান ইসলাম, এড: নারায়ন চন্দ্র মন্ডল, এড: শাহজাহান ঠাকুর, এড: শাকিরা ফেরদৌস রিমি, এড: স্বর্নালী দাস, এড: মো: হাবিবুর রহমান মালী সহ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দ। দোয়া পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতি মসজিদের ইমাম মো: জাহাঙ্গীর আনাম। একই সাথে আইনজীবী সহকারী সমিতিতেও আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, সভাপতি জেলা আইজীবী সমিতি, খুলনা এবং বিশেষ অতিথী হিসাবে এড: মোল্লা মশিয়ুর রহমান নান্নু সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি, খুলনা উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির