জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের ড.ইউনুসসহ পরিষদের শ্রদ্ধা

নিউজ ডেস্কঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ।

আজ শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টার কিছু সময় আগে প্রধান উপদেষ্টা রাজধানীর উপকণ্ঠে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারাও ছিলেন।

এর আগে, সকালে হেলিকপ্টারে করে রাজধানীর তেজগাঁও থেকে সাভারে অবস্থিত স্মৃতিসৌধে যান তিনি। অনলাইন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আবার ঢাকার উদ্দেশে রওনা দেবেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ঢাকা মেডিকেল কলেজের বহিঃপ্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।