জাতীয় স্থানীয় সরকার দিবস-২৪ উপলক্ষে খুলনায় ২৯ ফেব্রুয়ারি বর্ণাঢ্য র‌্যালী

জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আগামী ২৯ ফেব্রুয়ারি বৃহ¯তিবার সকাল ৯টায় নগরীর নতুন রাস্তার মোড় থেকে সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালী বের হবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে র‌্যালীটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

উল্লেখ্য, দিবসটি উদযাপন উপলে তাৎক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে নগর ভবনের নীচ তলায় কর আদায় ও লাইসেন্স শাখার স্টলে বকেয়া পৌরকর পরিশোধের ক্ষেত্রে ১৫% ভাগ হারে এবং লাইসেন্স শাখার স্টলে চলতি অর্থবছরের ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সম্পুর্ণ সারচার্জ মওকুফের সুযোগ আগামী ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
খবরঃ বিজ্ঞপ্তির