জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ
দেশের চলমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন ।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ৩টার পর তিনি বর্তমান সংসদ বিলুপ্ত ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে