ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ীর স্টিকার ইস্যুকরণে অনলাইনে আবেদন সম্পন্নকরণ সংক্রান্ত ফয়সল কাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৭.৩০ ঘটিকা হতে বিকাল ৪.৩০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে ১০১ খুলনা-৩ সংসদীয় আসনের মোট ১১৫ (একশত পনের) টি ভোটকেন্দ্র ও ০১ টি পোস্টাল ভোটকেন্দ্রসহ মোট ১১৬ টি ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহে ইচ্ছুক সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ীর স্টিকার ইস্যু করার জন্য নির্বাচন কমিশন হতে ওয়েব পোর্টাল ( https://pr.ecs.gov.bd/) তৈরি এবং এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে (কপি সংযুক্ত)। উক্ত ওয়েব পোর্টালে প্রবেশ করে নির্দেশনার আলোকে আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকল সাংবাদিকগণকে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো এবং ১০১ খুলনা-৩ আসনের এ সংক্রান্ত বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (নির্বাচন ও জাতীয় পরিচয়পত্র), খুলনা জনাব রাজু আহমেদ, মোবাঃ 0155004231৬ এর নিকট যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
২। উল্লেখ্য যে, সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের ভোটারগণ এবং নির্বাচন কমিশনের অনুমোদিত পরিচয়পত্রধারীগণই ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সংযুক্ত পত্রে অনলাইনে আবেদন করার বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা রয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির