চীন ফের অরুণাচল প্রদেশকে নিজেদের অঞ্চল বলে দাবি করেছে

নিউজ ডেস্কঃ
সম্প্রতি ফের অরুণাচল প্রদেশকে নিজেদের অঞ্চল বলে দাবি করেছে চীন।চীনের নামকরণের প্রতিবাদ করায় দিল্লিকে বেজিংয়ের পালটা জবাব, অরুণাচল নাকি চীনের অংশ এবং সেখানকার জায়গার নাম বদল নাকি তাদের সার্বভৌমত্বের অধিকারের মধ্যে পড়ে।
উল্লেখ্য, অরুণাচলের জায়গার নাম বদলানো চীনের এক পুরনো কূটনৈতিক চাল। এই আবহে ফের একবার সেই পথে হেঁটে সম্প্রতি অরুণাচলের ২৭টি জায়গার ‘নয়া নাম’ প্রকাশ করেছিল চীন। সাম্প্রতিক সময়ে অরুণাচল নিয়ে ভারত এবং চীনের সংঘাত চরমে গিয়েছে। অরুণাচল নিয়ে একাধিক দাবি করেছে চীন। আবার ভারত সরকারও সেই সব দাবির যথাযথ জবাব দিয়েছে। এরই মাঝে ফের একবার নাম বদলের খেলায় মজেছে চীন।- হিন্দুস্তান টাইমস।