ঘুর্ণিঝড় ‘রেমাল’-এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় নির্ধারণে জরুরী এক সভা কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় করণীয় নির্ধারণকল্পে খুলনা সিটি কর্পোরেশনের এক জরুরী সভা আজ রবিবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় সিটি মেয়র প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি হ্রাসে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি দপ্তর ও সংস্থার সাথে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ নগরবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়ে ৩১টি ওয়ার্ড এলাকায় মাইকিং করা ও নগর ভবনের সাথে নগরবাসীর জরুরী যোগাযোগের জন্য কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেয়া হয়। ঘূর্ণিঝড় সংক্রান্ত যে কোন প্রয়োজনে কেসিসি’র কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহবান জনানো হয়েছে। কন্ট্রোল রুমের ফোন নম্বর ০২৪৭৭-৭২৯৯৭৭। এছাড়া ঘুর্ণিঝড়ে ক্ষয়-ক্ষতির আশঙ্কা থাকায় মেডিকেল টীম গঠন ও ক্ষতিগ্রস্থ গাছপালা দ্রুত অপসারণের লক্ষ্যে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
কেসিসি’র দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য কাউন্সিলর মো: আরিফ হোসেন মিঠু, প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো: আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, রাজস্ব কর্মকর্তা অহিদুজ্জামান খান, বাজার সুপার এম এ মাজেদ, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। খবর; বিজ্ঞপ্তির