ফাইল ছবি।
প্রতিবেদকঃ
কতিপয় দুষ্কৃতকারীরদের কোপানোর ঘটনায় গুরুতর জখম হওয়া আমির হোসেন বোয়িং মোল্লা(৬২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আজ আছর বাদ তালতলা জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাযে জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে বোয়িং মোল্লার স্ত্রী ,২ কন্যা,১ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, নগরীর টুটপাড়াস্থ তালতলার স্থায়ী নিবাসী আমির হোসেন বোয়িং মোল্লা খুলনা সিটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল সকাল হতেই আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর আজ বুধবার সকালে সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
শেষ খবরে জানা গেছে, মৃত্যুর পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, উক্ত ঘটনায় গতকাল রাতে তার আপন এক ভাই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
৩০ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব ও খুলনা মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি ছিলেন আমির হোসেন বোয়িং মোল্লা ।তিনি সাবেক কাউন্সিলর (খুলনা সিটি কর্পোরেশন ৩০ নং ওয়ার্ড) আমান উল্লাহ আমান মোল্লার আপন ভাই ।
প্রসঙ্গত,গত ২৯ নভেম্বর (২০২৪ ইং) শুক্রবার রাতে তালতলা হাসপাতালের সামনে কেরাম প্রতিযোগিতা চলাকালীন সময়ে (আনুমানিক রাত ১০টার দিকে) কতিপয় মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা মাথায় ও পিঠে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে পালিয়ে যায় । ওই দিন ঘটনার সময় গুলি বর্ষণের ঘটনাও ঘটেছিল।এরপর স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।