খুলনা বিশ্ববিদ্যালয়ে ২৯ ডিসিপ্লিনে বর্তমানে প্রায় ৮ হাজার শিক্ষার্থী । জমির সংকটের কারনে শিক্ষার্থীদের আবাসিক অসুবিধা, গবেষণা কার্যক্রমের জন্য পর্যাপ্ত জমির সমস্যা, খেলার মাঠসহ নানাবিধ সংকটে থাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাংখিত পরিবেশে পড়াশোনার বিঘ্নিত হচ্ছে । সেই কারণে আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে গল্লামারী মৎস্য খামারটি দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ন করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতি প্রদান করেছেন আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফ, সহ সভাপতি সরদার আবু তাহের, সিরাজুল ইসলাম লিটন, মোঃ আতিয়ার রহমান, এস এম মিজানুর রহমান, শাহজাহান জমাদ্দার,ইঞ্জি: নাজমুল হুদা, সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, মোঃ নাজমুল হক মুকুল, এস এম মনোয়ার হোসেন লাভলু, রুহুল আমিন মিঠু, ইঞ্জি: মোঃ শফিকুর রহমান, দপ্তর সম্পাদক এস ওয়াহিদুল রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মীর কাউসার মিজু, সহ সাংগঠিক সমপাদক জি এম ফারুক, অর্থ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, শিক্ষা সম্পাদক মিজানুর রহমান কচি, সমাজ কল্যান সম্পাদক এ্যাডঃ জিনারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক খান ইমরান আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবির আহমেদ, প্রচার সম্পাদক নাজমুল তারেক তুষার, নির্বাহী সদস্য এ্যাডঃ শামীমা সুলতানা শিলু,মোহাম্মদ আবু তৈয়ব, হাসান মোল্লা, সাঈদা পারভীন, এম এম হাসান,আফরিদুল ইসলাম, মোঃ ফারুক খান প্রমুখ । নেতৃবৃন্দ গল্লামারী মৎস্য খামার দ্রুত খুলনা বিশ্ববিদ্যালয়ের নিকট হস্তান্তর করা না হলে খুলনার আপামর সাধারণ মানুষেরদের সাথে নিয়ে দূর্বার আন্দোলনের হুশিয়ার দেন ।খবরঃ বিজ্ঞপ্তির