গণসমাবেশ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
রাজধানীর গোলাপবাগ গণসমাবেশ থেকে বিএনপির সাত এমপির জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সাত এমপির পদত্যাগের এ ঘোষণা দেন।

পদত্যাগ করা বিএনপির সাত এমপি হলেন- বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। অনলাইন।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সঞ্চালনায় রয়েছেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।