গণপরিবহনখাতে মেট্রোরেল উদ্বোধনে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অভিনন্দন

নিউজ ডেস্কঃ
উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশে গণপরিবহনখাতে মেট্রোরেল উদ্বোধনে
বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ‘ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের জন্য বাংলাদেশকে অভিনন্দন!’

পাশপাশি এ পোস্টে মেট্রোরেলে নিয়োগকৃত ছয় নারী চালককেও অভিবাদন জানিয়েছে দূতাবাস। এতে বলা হয়, ‘আমরা মারিয়াম আফিজাসহ মেট্রো ট্রেনের ছয় নারী চালককে অভিবাদন জানাই।’ অনলাইন ।

উল্লেখ্য আজ (২৮ ডিসেম্বর) দুপুরে দেশের প্রথম বৈদ্যুতিক গণপরিবহন মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।