নিউজ ডেস্কঃ
কেসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আজ গণমাধ্যমকে জানিয়েছেন,সিটি নির্বাচনে ৪২ থেকে ৪৫ শতাংশ ভোট পড়েছে।
তিনি আরও জানান ‘ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, কোথাও ভোট বাতিল বা কোনো কেন্দ্রে ভোট স্থগিত করা হয়নি।’
উল্লেখ্য, খুলনা সিটির ৩১টি ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
এদিকে নৌকা প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক খুলনায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন। তিনি আরও জানান, জনগণ যে রায় দেবে আমি সেটাই মেনে নেব।