খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহন অনুষ্ঠান ১ মার্চ 

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ

স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সাবেক সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মঞ্জু-কে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

আগামী ০১ মার্চ ২০২৬ রবিবার দুপুর ২.১৫ টায় তিনি আনুষ্ঠানিকভাবে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে গনমাধ্যমকর্মীদের কেসিসির শহিদ আলতাফ মিলনায়তন, নগর ভবন এ  দুপুর ২.১৫ টায়  উপস্থিত থাকার বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।