খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের রি-ইউনিয়ন আয়োজক কমিটির উদ্যোগে শুক্রবার বিকাল চারটায় কলেজ প্রাঙ্গনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম ও পরিচালনা করেন কমিটির সদস্য সচিব তসলিম আহমদ আশা। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১ আগষ্ট থেকে ১ম রি-ইউনিয়নের রেজিস্ট্রশন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত ও ইয়ার ভিত্তিক প্রতিনিধিদের সমন্বয়ে ১৯৮০ সাল থেকে ২০২৩ সালের শিক্ষার্থীদের নিয়ে ইয়ার ভিত্তিক উপ-কমিটি গঠন করা হয়। সভায় এ সময় উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান, আয়োজক কমিটির যুগ্ম-আহবায়ক, যুগ্ম-সদস্যসচিব ও সদস্যবৃন্দসহ বিভিন্ন সালের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।খবরঃ বিজ্ঞপ্তির