খুলনা শহরের সৌন্দর্য বর্ধনের নামে গাছ না কাটার দাবিতে বেলার সংবাদ সম্মেলন কাল

বেলা ১১.৩০ টায় ঃ ‘‘ খুলনার ১৪ টি পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে এবং বেলার আয়োজনে খুলনা শহরের সৌন্দর্য বর্ধনের নামে এবং কোন টেন্ডার বা নোটিশ ছাড়াই  মুজগুন্নী মহাসড়কের ডিভাইডারের বড়, মাঝারি ও ছোট গাছগুলো কেটে ফেলবার প্রতিবাদে এবং সেই স্থানে পুনরায় দেশীয় গাছ লাগানো সেই সঙ্গে ডিভাইডারের বাকি অংশের গাছ না কাটার দাবিতে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উক্ত সংবাদ সম্মেলনে আপনাকে/ আপনার পত্রিকা/মিডিয়ার একজন প্রতিনিধি ও ফটো সাংবাদিককে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।খবরঃ বিজ্ঞপ্তির