‘‘খুলনা শহরের জলাবদ্ধতার বাস্তবতা’’ শীর্ষক ৩দিন ব্যাপী কাল থেকে শুরু

‘‘খুলনা শহরের জলাবদ্ধতার বাস্তবতা’’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী নগরীর শহীদ হাদিস পার্কে আগামীকাল (সোমবার) থেকে শুরু হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন। ইউএসএআইডি’র অর্থায়নে এশিয়া রিজিলিয়েন্ট সিটিস (এআরসি) প্রকল্পের আওতায় খুলনা সিটি কর্পোরেশন ও ব্রাক যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মেহাম্মদ সাইফুল ইসলাম ও স্বেচ্ছাসেবী সংস্থা ব্রাক-এর কাইমেট চেঞ্জ, আরবান ডেভলপমেন্ট এবং ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রামের পরিচালক মোঃ লিয়াকত আলী।

দ্বিতীয় দিন (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালন উপল্েয র‌্যালী, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সভাপতিত্ব করবেন খুলনা সিটি কর্পোরেশনের চীফ প্লানিং অফিসার ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)- খুলনা চ্যাপ্টারের চেয়ারম্যান আবির উল জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম ও খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ তবিবুর রহমান, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ইউএসএআইডি-বাংলাদেশ মিশনের প্রতিনিধি জাহিদ ফারুক ও ব্রাক-এর এআরসি প্রকল্পের প্রকল্প প্রধান ফারহানা আফরোজ।

প্রদর্শনীর সারাংশ ও সুপারিশ উপস্থাপন এবং তরুণ ফটোগ্রাফারদের সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে বুধবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানমালা সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ। সভাপতিত্ব করবেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। খবরঃ বিজ্ঞপ্তির