খুলনা মেডিকেল কলেজ-এর নবাগত ছাত্র-ছাত্রীদের
পরিচিতি মূলক সভা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়। ১ আগষ্ট
২০২২ সোমবার সকাল ১০ টায় কলেজের এস এম সুলতান
অডিটোরিয়ামে অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ দীন-উল
ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ডাঃ এস এম
খালিদুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের খুলনা
বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ । বিশেষ
অতিথি ছিলেন খুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ
রবিউল হাসান, উপাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ,
সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ কুতুব উদ্দীন মল্লিক,
একাডেমিক কো-অরডিনেটর অধ্যাপক ডাঃ মোঃ খসরুল
আলম মল্লিক, ফেইজ ১ কো-অরডিনেটর অধ্যাপক ডাঃ
বাপ্পা গৌতম।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক
ডাঃ মোঃ মহিবুল হাসান খান ও ৫ম বর্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু ও তার
পরিবারবর্গকে, জাতীয় চার নেতাসহ অন্যান্য শহীদদের,
শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং করোনা অতিমারিতে
নিঃস্বার্থ সেবাদানে প্রাণ উৎসর্গীকৃত
চিকিৎসকদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ ও ১ মিনিট
নীরবতা পালন করা হয়। খবরঃ বিজ্ঞপ্তি