প্রতিবেদকঃ
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক,খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলু আজ সোমবার সকাল ১১ টা ২৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্না লিলাহি ওয়া ইন্না লিলাহি রাজিউন) ।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নির্ভরযোগ্য সুত্র জানায়,আজিজুল হাসান দুলুর ৫ দিন পূর্বে খুলনার একটি হাসপাতালে হার্টের অপরেশন হয়। এরপর তার শারীরিক সমস্যা দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।সেখানে একটি বেসরকারি হাসপাতালে আজ সকালে তার মৃত্যু হয়।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা খুলনা শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।।