খুলনা মহানগর আ: লীগ নেত্রী এ্যাড. অলোকা নন্দা দাস-এর মৃত্যুতে সিটি মেয়রের শোক প্রকাশ 

খুলনা মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং সিনিয়র আইনজীবী এ্যাড. অলোকা নন্দা দাস-এর মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় সিটি মেয়র এ্যাড. অলোকা নন্দা দাস-এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। খবর : বিজ্ঞপ্তির