খুলনা মহানগর আ”লীগ নেতা মাহবুব আলম সোহাগের সুস্থতা কামনায় বিবৃতি

নিউজ ডেস্কঃ
খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক  মো. মুন্সি মাহবুব আলম সোহাগ অসুস্থ্য হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
 তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী  বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।