খুলনা মহানগরীর দৌলতপুরে এক যুবককে গুলি করে হত্যা 

নিউজ ডেস্কঃ

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন কু‌লিবাগান আওয়ামীলীগ অ‌ফি‌সের সাম‌নে জলিল মুন্সি (৩৫) নামের এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।আজ শনিবার সকাল ৮ টা ১০ মিনিটের দিকে  অজ্ঞাতনামা ৩জন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে তাকে  লক্ষ্য করে গুলি করে । এতে তার বুকের ডান সাইডে উপরে  ও পিঠের বাম সাইডে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প‌থে তিনি মারা যায় ।

নিহত জলির মুন্সি দৌলতপুর থানার কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে।