খুলনা মহানগরীর দৃশ্যমান সকল প্রকার ব্যানার, ফেস্টুন,প্যানা ও পোস্টার অপসারণের অনুরোধ

ফাইল ছবি।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এক বিবৃতিতে মহানগরী এলাকায় দৃশ্যমান নিজ ছবি সংবলিত সকল প্রকার ব্যানার, ফেস্টুন, প্যানা ও পোস্টার নিজ নিজ উদ্যোগে অপসারণের অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণ বিধি বজায় রাখার ল্েয সকল ধরণের ব্যানার, ফেস্টুন, প্যানা ও পোস্টার অপসারণের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত নির্দেশনার আলোকে সিটি মেয়র সংশ্লিষ্টদের প্রতি এ আহবান জানিয়েছেন।

অন্যথায় সিটি কর্পোরেশনের উদ্যোগে সকল প্রকার ব্যানার, ফেস্টুন, প্যানা ও পোস্টার অপসারণ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির