খুলনা মহানগরীতে শ্রমিক অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অনিুষ্ঠিত

খুলনা মহানগরীর শান্তিধাম মোড়ে ২৪ শে জুলাই আগস্টের শহীদ ও আহত শ্রমিকদের অর্থিক সহায়তা সকল শ্রমিদের জন্য রেশনিং ব্যবস্থা, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসাসেবা চালুসহ সড়ক পরিবহনে নৈরাজ্য, চাঁদাবাজী বন্ধ ও গণহত্যাকারীদল ফ্যাসিস্ট আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনিুষ্ঠিত হয়। শ্রমিক অধিকার পরিষদ, খুলনা মহানগরের ব্যানারে মিছিলটি নগরীর শান্তিধাম মোড় হয়ে রয়েলের মোড়, সাতরাস্তার মোড় হয়ে ইসলামপুর রোড দিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন- শ্রমিক অধিকার পরিষদের নগর সাধারণ সম্পাদক শ্রমিকের রবিউল ইসলাম রবিন, যুব অধিকার পরিষদ, মহানগরের সভাপতি তাজুল উসলাম,  সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল, নাইম সরদার, ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগরের জুবায়েত শেখ স¤্রাট, মোঃ তামিমুল ইসলাম (তামিম), রাকিব হাসান ও শ্রমিক অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাওন, সহ সাংগঠনিক সম্পাদক বাবু গাজী, সোনাডাঙ্গা থানার সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সহ সভাপতি রুবেল শেখ, রকি, রবি, রানা, ওলিয়ার রহমান, রাসেল শেখ, আসিফ মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির