খুলনা মহানগরীতে চলাচলের জন্য অনুমোদিত ব্যাটারীচালিত ইজিবাইকের অনুকূলে কিউআর কোড সংবলিত ডিজিটাল নম্বরপ্লেট ও স্টিকার বিতরণ করা হচ্ছে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম সোমবার দুপুরে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য চলাচলের অনুমতি সংক্রান্ত ব্লুবুক যারা নবায়ন করেছেন শুধুমাত্র তাদেরকে ডিজিটাল নম্বরপ্লেট ও স্টিকার প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, ডিজিটাল নম্বরপ্লেট ও স্টিকার গ্রহণকালে নবায়নকৃত ব্লু-বুক ও ইসলামী ব্যাংকে টাকা জমাদানের বিল কপিসহ নগর ভবনের লাইসেন্স (যানবাহন) শাখা হতে সকাল ৯-৩০টা থেকে দুপুর ২ টার মধ্যে উপস্থিত হয়ে নম্বরপ্লেট ও স্টিকার সংগ্রহ করা যাবে। আগামী ২৭ মার্চ পর্যন্ত বিতরণ কার্যক্রম চলমান থাকবে। ৩১ মার্চের পর থেকে ডিজিটাল নম্বরপ্লেট ও স্টিকার বিহীন ইজিবাইক অবৈধ হিসেবে গণ্য করা হবে।
কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার (যানবাহন) মো: দেলোয়ার হোসেন, লাইসেন্স অফিসার (বাণিজ্য) খান হাবিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির