খুলনা বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে আজ প্রেসব্রিফিং

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের চত্বরে অনুষ্ঠিত হবে। বইমেলা উপলক্ষ্যে আজ ২১ নভেম্বর দুপুর ১২টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে।

প্রেসব্রিফিং এ খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হুসেইন শওকত। খবর; বিজ্ঞপ্তির