খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ৩ দিনব্যাপী বসন্ত মেলার সমাপনী অনুষ্ঠিত

ছবির ক্যাপশন ঃ খুলনার মাননীয় পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক বুধবার রাতে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে বসন্ত মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

 

খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ও  খুলনা অনলাইন শপিং এর আয়োজনে ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে ৩ দিনব্যাপী বসন্ত বরণ উৎসব শেষ হয়েছে। গতকাল বুধবার রাতে খুলনার মাননীয় পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৮৫টি  স্টল এবারের বসন্ত মেলায় অংশ নেয়।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আবু সাইদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও খুলনা অনলাইন শপিং এর উদ্যোক্তা ফাতেমা আফরোজ প্রমুখ।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য দিলীপ কুমার বর্মন, কলিন হোসেন আরজুসহ খুলনা অনলাইন শপিং এর  বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।খবরঃ বিজ্ঞপ্তির