নিউজ ডেস্কঃ
কেসিসি নির্বাচনকে সামনে রেখে খুলনা নারী উদ্যোক্তা ফোরাম এর উদ্যোগে আওয়ামী লীগ মনোনীত ১৪ দল সমর্থিত সাবেক সকল মন্ত্রী ও মেয়র পদপ্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
আজ শনিবার বেলা ১২ টায় খুলনা জেলা আইনজীবী সমিতির হলরুমে আইরিন চৌধুরী নিপার সভাপতি প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক । সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা,
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম,
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক
মোঃ মফিদুল ইসলাম টুটুল,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান
রুনু ইকবাল বিথার, খুলনা বিভাগীয় উইমেন চেম্বারের সভানেত্রী এ্যাডভোকেট শিলু , এডভোকেট ইনাম আহমেদ, এডভোকেট সাজ্জাদ আলী, মনোয়ারা খাতুন শিউলি। অধ্যক্ষ আখি আক্তার
ফাতেমা আফরোজ, উম্মুর রেদা সহ বিপুল সংখ্যা নারী উদ্যোক্তা। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন নারী উদ্যোক্তা চিশতী মোশ্তারী বানু ।