খুলনা মহানগরীর ফুটপাথ দখলমুক্ত করার আহŸান জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। সংগঠনের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অ্যাডঃ আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এক যৌথ বিবৃতিতে বলেন, মহানগরীর ফুটপাথের একটি বড় অংশ অবৈধভাবে বেদখল হওয়ায় পথচারীদের চলাচলে মারাত্মক বিঘœ সৃষ্টি হচ্ছে। বিভিন্ন শো-রুম এবং দোকানের সামনে দোকান মালিকরা অস্থায়ী সাইন বোড, বিভিন্ন সামগ্রী রেখে এবং প্রদর্শন করে আটকে রেখে পথচারীদের নির্বিঘœ হাটাচলায় বাঁধার সৃস্টি করে। বিপুল অর্থের বিনিময়ে নির্মিত এ ফুটপাথ সামান্য কিছু স্বার্থান্বেষী মহলের এহেন কর্মকান্ডের কারণে নগরবাসী ব্যবহার করতে পারছেন না। নগরীতে একদিকে যেমন লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অন্য দিকে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বহুগুণে। ফলশ্রæতিতে পথচারীরা ফুটপাথ ব্যবহার করতে না পারায় বিশেষত বয়োবৃদ্ধ, নারী, স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তিরা প্রায়শই দূর্ঘটনার শিকার হন। অথচ প্রশাসনের নাকের ডগায় অবৈধ দখলের সমারোহ চলছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, দেখার কেউই নেই। কেসিসি এবং কেএমপি’র উদ্যোগে মাঝে মধ্যে নামমাত্র উচ্ছেদ অভিযান চললেও তা কার্যত আই ওয়াশই মনে হয়। অভিযান পরিচালনার পর পরই অভিযান পরিচালনাকারী টিম স্থান ত্যাগ করা মাত্রই চিত্র পূর্বের অবস্থায় ফিরে আসে। এব্যাপারে রয়েছে প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি এবং স্থানীয় একধরণের চাঁদাবাজদের ছত্রছায়া। এ অবস্থা নিরসনে প্রয়োজন কঠোর আইন প্রয়োগ। দুঃখ জনক হলেও সত্য, অস্বচ্ছল-ছোট ব্যবসায়ীদের জীবনধারণের জন্য ফুটপাথ দখলের দোহাই দিয়ে অনেকে এর বিরোধিতা করলেও অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বড় বড় শো-রুম এবং দোকান মালিকরা তাদের ব্যবসা প্রশস্ত করার জন্য ফুটপাথ দখল করে থাকেন। বিবৃতিতে ফুটপাথ স্থায়ীভাবে দখলমুক্ত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহŸান জানানো হয়। খবরঃ বিজ্ঞপ্তির