৯মে ২০২৫ শুক্রবার বিকেল ৫টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে খুলনা আর্ট স্কুলের আয়োজনে খুলনা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও নাট্য প্রদর্শনী “সুন্দরবনের কতকথা” মঞ্চস্থ হবে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত নেপালের মান্যবর রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ, মোঃ ফিরোজ শাহ, যুগ্ম সচিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), খুলনা, বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা ও মাসুদ মাহমুদ, বিদ্যোৎসাহী ও সমাজ সেবক, খুলনা।
সভাপতিত্ব করবেন- বিধান চন্দ্র রায়, পরিচালক, খুলনা আর্ট স্কুল, খুলনা।
এ অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত। খবরঃ বিজ্ঞপ্তির