খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য সংগ্রহের সময় দৈনিক খুলনাঞ্চল ও আইপি টিভি রাজধানী টিভির রিপোর্টার আরাফাত হোসেন রাজু রোববার (২৭ এপ্রিল) চিকিৎসক কর্তৃক হামলার শিকার হয়েছেন। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ঘটনায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি বলেন, আমরা মনে করি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। খবরঃ বিজ্ঞপ্তির