খুলনা জেলার রূপসা থানা পুলিশ ৯০ পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ২৩/০৫/২০১৫ খ্রিঃ রাত অনুমান ০২.৪৫ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রাম এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- ১। মিরাজ মৃধা (২৬), পিতা- ফরহাদ মৃধা। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৯০ পিচ ইয়াবা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মিরাজ মৃধা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতের নামে কেএমপি’র খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য আইনে ৬টি মামলার তথ্য পাওয়া গিয়েছে। সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।
এই ঘটনায় রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।খবরঃ বিজ্ঞপ্তির