খুলনা জেলার তেরখাদা থানা এলাকায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ১ জন গ্রেফতার

খুলনা জেলার তেরখাদা থানা পুলিশ গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে। গত ০১/০৮/২০২৫ খ্রিঃ ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে তেরখাদা থানাধীন আটলিয়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ গোলাম রসুল (৪২)।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ গোলাম রসুল ভিকটিমের আত্মীয়। সে বিভিন্ন সময় ভিকটিমকে কু-প্রস্তাব দিতো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় গত ২৯/০৭/২০২৫ খ্রিঃ দুপুরে মোঃ গোলাম রসুল সুযোগ বুঝে ভিকটিমের বসত ঘরে প্রবেশ করে ভিকটিমকে ধর্ষণ করে।

এই ঘটনায় গত ০১/০৮/২০২৫ খ্রিঃ তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) মূলে একটি মামলা রুজু হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির