খুলনা জেলার ডুমুরিয়ায় বিয়ের প্রলোভনে নারী উদ্যোক্তাকে ধর্ষনের ঘটনায় ১ জন গ্রেফতার

 

খুলনা জেলার ডুমুরিয়ায় বিয়ের প্রলোভনে নারী উদ্যোক্তাকে ধর্ষনের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। গত ০৯/০৫/২০২৫ খ্রিঃ সকালে ডুমুরিয়া থানাধীন কাপালিডাঙ্গা গ্রাম এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম- মোঃ আব্দুল্লাহ সরদার (২০)।

প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম একজন নারী উদ্যোক্তা। গ্রেফতারকৃত মোঃ আব্দুল্লাহ সরদারের সাথে গত ২ বছর ধরে ভিকটিমের প্রেমের সম্পর্ক। এই সম্পর্কের কারণে ভিকটিমের প্রবাসী স্বামীর সাথে ভিকটিমের ডিভোর্স হয়ে যায় এবং ভিকটিম তার বাবার বাড়ী অবস্থান করতে থাকেন। গত ০৮/০৫/২৫ খ্রিঃ রাতে গ্রেফতারকৃত আব্দুল্লাহ সরদার ভিকটিমের শয়ন কক্ষে প্রবেশ করে বিয়ের প্রলোভনে ভিকটিমকে ধর্ষন করে বিবাহ করতে অস্বীকৃতি জানায় ।

এই ঘটনায় ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির