অদ্য ০২ এপ্রিল ২০২৩ রোজ রবিবার, মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর
চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা এর শিক্ষকবৃন্দদের
সংগঠন নীল দল এর কার্যকরী কমিটি ২০২৩-২৪ গঠন করা হয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান এর চেতনা ও আদর্শ ধারণ, চর্চা এবং প্রচার করা; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়,
খুলনা-এর কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা; সার্বিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নে,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা; অসাম্প্রদায়িক বাংলাদেশ
গঠনে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তোলা; বিভিন্ন রাষ্টীয় অনুষ্ঠান উদযাপন করা;
বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা ইত্যাদি লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ়
প্রত্যয় নিয়ে সকলের ঐক্যমতের ভিত্তিতে আজ কার্যকরী কমিটি ২০২৩-২৪ গঠন করা হয়েছে। ক্রপ
বোটানি বিভাগের মোঃ আরিফ সাদিক পলাশ কে সভাপতি এবং ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি
বিভাগের মোঃ তুহিনুল হাসান কে সাধারণ সম্পাদক করে উনিশ (১৯) সদস্যের একটি
কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। উক্ত কার্যকরী কমিটিতে সহসভাপতি হিসেবে
মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্ধসঢ়;থ বিভাগের মোঃ জান্নাত হোসেন এবং যুগ্ম-সাধারণ
সম্পাদক হিসেবে এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের জনাব মোঃ রাকিবুল হাসান রাব্বী কে
দায়িত্ব প্রদান করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির