খুলনাস্থ রূপসা থানা এলাকা হতে ১৪০৫ পিচ ইয়াবাসহ ১ জন গ্রেফতার

প্রতিবেদকঃ
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে রূপসা থানা
এলাকা হতে ১৪০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান
বিপিএমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল আজ বৃহস্পতিবার বেলা ১১ টা ৫ মিনিটে ফোর্সসহ রূপসা থানা এলাকায়
মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে রূপসা থানাধীন তিলক গ্রামস্থ রূপসা হইতে
মোংলাগামী সড়কের পূর্ব পাশে কুদির বটতলা হতে জনৈক মোঃ এসকেন্দার
হাওলাদার এর মুদি দোকানের সামনে হতে বিভাস দাস (৩১), পিতা-
মৃত বিশ^নাথ দাস, মাতা-রীনা বালা দাস, সাং- ইয়ারপুর ৪ নং ওয়ার্ড (দক্ষিণ
পাড়া), পোষ্ট-জিরাবো, থানা- আশুলিয়া, জেলা-ঢাকাকে আটক করে। আটক পূর্বক
আসামীর কাছ থেকে সর্বমোট ১৪০৫ পিচ
ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।এ সংক্রান্তে রূপসা থানার মামলা
নং-২০, তারিখ- ২৬/০১/২০২৩ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর
৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করা হয়েছে।