নিউজ ডেস্কঃ
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার
বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে ৩১ পিচ মাদকদ্রব্য
ইয়াবা ট্যাবলেট’সহ ১ জন গ্রেফতার।
খুলনা জেলা পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গতকাল রাত ৮ তা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে
বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রূপসা থানাধীন জাবুসা
গ্রামস্থ জনৈক শ্রীমন্ত অধিকারী রাহুল এর মেসার্স নবাব ট্রেডিং এর
সামনে হতে মোঃ আল আমিন হোসেন বাপ্পি (২৫)কে ৩১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে রূপসা থানায় আসামীর
বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।