প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা পুলিশ, খুলনার বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা’সহ এক যুবক গ্রেফতার।
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর নির্দেশে ডিবি পুলিশের একটি বিশেষ দল রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রূপসা থানাধীন জাবুসা গ্রামস্থ জণৈক শ্রীমন্ত অধিকারী রাহুল আরে মেসার্স নবাব ট্রেডিং এর সামনে হতে মোঃ আরিফুল ইসলাম (১৯) নামের এক যুবককে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।গ্রেফতারকৃত আরিফুল রুপসার নৈহাটি (৭নং ওয়ার্ড ) মোঃ আকরাম শেখের ছেলে।
এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে রূপসা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন