খুলনাস্থ পাইকগাছায় ৪০টি ১০০০ টাকার জাল নোটসহ ১ মহিলা গ্রেফতার

প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার বিশেষ
অভিযানে পাইকগাছা থানা এলাকা হতে ৪০ টি ১০০০/- টাকা মূল্য মানের বাংলাদেশী জাল নোটসহ ১ জন গ্রেফতার।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর নির্দেশে
জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গতকাল সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের দিকে

গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাইকগাছা থানাধীন কাশিমনগর গ্রামের কাশিমনগর পুলিশ বক্সের
সামনে পাঁকা রাস্তার উপর হতে
আসামী ১। মোছাঃ নূরজাহান খাতুন(৩৭)কে ৪০ টি ১০০০/-(একহাজার)
টাকা মূল্য মানের বাংলাদেশী জাল নোট উদ্ধার করেন।গ্রেফতারকৃত আসামী নূরজাহান খাতুন খুলনার পাইকগাছা থানার শিববাটী(০৯ নং ওয়ার্ড) এর শরফত মোল্যার মেয়ে।এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে পাইকগাছা থানায় আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।