প্রতিবেদকঃ
দাকোপ উপজেলার ৫নং সুতারখালী ইউনিয়নের উনানা গ্রামের সনাতন হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের সাথে কথা বলে জানা যায় সম্প্রতি ডাকাতি- লুটপাটের নানা তথ্য ।সেখানকার স্থানীয়রা রাতভর নিজেদের জান-মাল পাহারা দেয়। নিরাপত্তাহীনতার কারণে পরিবারগুলোর মেয়েরা নিজ বাড়িতে থাকছেন না। স্থানীয়রা আরও জানান, বিশেষ করে নদীর পাশে থাকা বাড়িগুলোতে রাত বেশী হলে ,গরু-ছাগল,টাকা-পয়সা, সোনা -দানা টাকা-পয়সা জোর -জবর দস্তি করে নিয়ে যাচ্ছে ।
খোজ নিয়ে জানা যায় – স্থানীয় প্রশাসন বিশেষ করে নিকটস্থ পুলিশ ফাঁড়ি গুলো সম্প্রতি অকার্যকর থাকায় বেশী অসুবিধা মকাবেলা করতে হচ্ছে।