খুলনাস্থ ডুমুরিয়া থানা এলাকা হতে গাঁজা’সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্কঃ
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার
বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ২০০ গ্রাম
মাদকদ্রব্য গাঁজা’সহ ১ জন গ্রেফতার।

খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবার নির্দেশে
গতকাল সকাল ৭ টা ৪০ মিনিটের দিকে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল

গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ডুমুরিয়া থানাধীন সলুয়াগামী তিন
রাস্তার মোড় হতে
মিরাজুল ইসলাম (২৮)কে ২০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে।গ্রেফতারকৃত মিরাজুল খুলনার খানজাহান আলী থানার গিলাতলার জাকির হোসেনের সন্তান।

এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে
ডুমুরিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের
করেন। উল্লেখ্য যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নাম উক্ত
মামলাসহ মাদক আইনে মোট ২ টি মামলা রয়েছে।